০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মোঃ রাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

এসময় তার নিকট থেকে ৯১০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রাজু মুন্সিগঞ্জের লৌহজংয়ের সরদার বাড়ী এলাকার মোঃ মনিরের ছেলে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১’র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান,নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বাসযোগে এসে উক্ত স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার কথা ছিল। এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি চৌকস দল ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৮:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২