০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ

চিত্রনায়িকা রোজিনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে রোজিনা নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার সম্ভব হবে না। এজন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।

ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও নিজের ভেতরে কোনো চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রতি ক্ষোভ থেকে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি আমি ইলিয়াস কাঞ্চনকেও বুঝিয়ে বলেছি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা রোজিনার পদত্যাগ

প্রকাশিত : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২