ভালোবাসা মানে হল উৎসর্গ করা। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে ঘিরে ভালোবাসার মানুষকে নিয়ে থাকে অনেক কল্পনা। অনেকে এই দিনে ভালোবাসার মানুষটিকে বলে থাকেন তার নিজের মনের কথা, প্রকাশ করেন নিজের মনের অনুভূতি,দিয়ে থাকে নানান উপহার। এই উপহার স্বরূপ দীর্ঘ বিরোতির পর সংগীত শিল্পী জীবন খাঁন তার বক্তদের ভালোবাসা দিবস উপলক্ষে উপহার নিয়ে আসছে নিজ কন্ঠে একক গান ‘কল্পনায় আসো বারে বার’। গানটির কথা এবং সুর করেছেন সংগীত শিল্পী নিজেই এবং কম্পোজিশন করেছেন রাফি মোহাম্মদ।
জীবন খাঁনের সর্বশেষ ২য় একক অ্যালবাম ‘মায়া ডোরে’ প্রকাশ হয়েছিল ২০১৭ সালের প্রথম দিকে। এর মাঝে তিনি কাজী শুভ ও মোহনার জন্য ‘নেশা’ এবং ইলিয়াস ও অরিন এর জন্য ‘হয়ে গেলাম তোর’ নামে দুটি গানে সুর করেছিলেন। এছাড়া ২০১৮ সালের ভালোবাসা দিবসে জীবন ও মোহনার কন্ঠে জানেমান গানটি শ্রোতা মহলে অনেকটাই সারা ছিলো ।
কাল্পনায় আসো বারে বার গানটি সিলেটের কয়েকটি মনোরম পরিবেশে চিত্রায়িত হয়েছে। গানটির মডেল হিসেবে কাজ করেছেন শামীম ও কয়ানা। ডিরেকশনে ছিলেন শুভ ইসলাম।গানটি রিলিজ হচ্ছে জে.কে প্রোডাকশন থেকে ।
ভিডিও:

























