০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ঝিনাইদহে সপ্তম শ্রেনীর ছাত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২)। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রীর নিজ বাড়িতে টিভি দেখতে এসে মতিয়ার (৫৫) নামের এক লম্পট তার হাত-মুখ বেঁধে ধর্ষণ করে বলে ভুক্তভোগীর মা অভিযোগ করেছেন। ধর্ষক মতিয়ার বিশ্বাস পানামী গ্রামের জিন্দার বিশ্বাসের ছেলে। ওই ছাত্রী বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। রোববার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই শিশু ছাত্রীর মা জানিয়েছেন, তিনি ও তার স্বামী তামাক চাষের কাজে শৈলকুপা উপজেলার মীনগ্রামে ছিলেন। বাড়িতে তার মেয়ে একা ছিল। টিভি দেখতে এসে লম্পট মতিয়ার তার মেয়ের হাত-মুখ বেধে পাশবিক নির্যাতন চালায়। একই পাড়ার সমবয়সী আরেকটি মেয়ে ঘটনাটি দেখে ফেলে চিৎকার দিলে ধর্ষক মতিয়ার পালিয়ে যায়। চেষ্টা করে মতিয়ার। পানাসী গ্রামের বাসিন্দা আবেদ আলী জানান, ঘটনার পর পাড়ার লোকজন মতিয়ারকে খোঁজাখুজি করলেও তাকে আর পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে সপ্তম শ্রেনীর ছাত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ০৮:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২