১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কুল চাষে ঝুঁকছেন কলারোয়ার শিক্ষিত বেকাররাও

মৌসুমি সময়ে কুল চাষ একটি লাভজনক ব্যবসা হওয়ায় সাতক্ষীরার কলারোয়ার অনেক কৃষক ও শিক্ষিত বেকার যুবকরা ঝুঁকছেন কুল চাষের দিকে।

কুল উচ্চ ফলনশীল জাতের ফল হওয়ায় শীতকালে বাজারে চাহিদা থাকে ব্যাপক। স্থানীয় বাজারে কুলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কলারোয়ার নানান প্রকার ও নামের কুল।

উপজেলার কেঁড়াগাছি গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রানা হোসেন জানান, ‘পড়াশোনার পাশাপাশি কৃষি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। সেই চিন্তা থেকে ভারতসুন্দরী ও বলসুন্দরী জাতের কুল চাষ করছি ৬ বিঘা জমিতে। বাগানের বয়স ৯ মাস। ফলন ভালো হওয়ায় খরচ বাদে বিঘা প্রতি ৭০-৮০ হাজার টাকা লাভ হবে বলে আশাবাদী।’ তিনি আরো জানান, ‘কুলবাগান প্রস্তুত করতে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া একই বাগানে আম, পেয়ারাসহ অন্য ফসলও চাষ করছি।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুল চাষে ঝুঁকছেন কলারোয়ার শিক্ষিত বেকাররাও

প্রকাশিত : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২