দিনাজপুরের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামে একজন মাদক ব্যবস্যায়ীকে আটক করে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। ধৃত সাইফুল ইসলাম উপজেলার আমড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামানের নেতৃতে এসআই মোজ্জাফ্ফর, এএসআই শাহিদুল, এএসআই গোলাম রাব্বানী, এসএসআই আলাল, এএসআই আমজাদ সহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাজিহাল ইউনিয়নের হযরতপুর তিন রাস্তার মোড়ে ওৎ পেতে অবস্থান নেয়, এসময় রসুলপুর থেকে ভ্যান যোগে আমড়া যাওয়ার পথে হযরতপুর তিন রাস্তার মোড়ে রিস্কা-ভ্যান আটক করে তল্লাশী চালালে, দুইটি ইউরিয়ার সাদা বস্তায় ৩৩ কেজি গাঁজা এবং একটি রিস্কা-ভ্যানসহ ধৃত মাদক ব্যবসায়ী সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসেন।
এই ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রয়ন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং (৬)।ওসি বলেন উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মুল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















