০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

নবাবগঞ্জে কোটি টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে জমি থেকে বালু উত্তোলন কালে খোদাই করা একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯.৪ কেজি । পুলিশ ধারনা করছে মূর্তিটির দাম এক কোটি টাকা।

পুলিশ জানায় বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গা নামক স্থানে মোঃ আব্দুল আউয়ালের নিচু জমিতে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি শ্রমিকরা দেখতে পান। পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মূর্তিটি উদ্ধার করে আনেন এবং প্রাথমিক ভাবে পরীক্ষা করে নিশ্চিত হয় মুর্তিটি কষ্ট পাথরের।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান- মুর্তিটির বিষয়ে বিজ্ঞ আদালতকে অবহিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নবাবগঞ্জে কোটি টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত : ০৪:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২