সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
তারা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর দক্ষিণ পাড়া মহল্লার সুমন মীর (৩৩) ও সলংগা থানার এরান্দহ উত্তর পাড়া গ্রামের শহিদুুল ইসলাম ওরফে কালু (৪০)।
র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ ৫৪০ টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















