০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বিরলে বিজিবি কর্তৃক কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দিনাজপুরের বিরলে বিজিবি কর্তৃক প্রায় বত্রিশ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণুমুর্তি উদ্ধার হয়েছে।

বিজিবি’র বিলম্বে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ১৪ ফেব্রয়ারী সোমবার রাত প্রায় পৌনে ১০ টার দিকে দিনাজপুর ৪২ বিজিবি’র সদর দপ্তর সেক্টরের বিজিডিও-২০৫ সহকারী পরিচালক শাহাদত হোসেন পিবিজিএমএস, ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপাঃ) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে উপজেলার শহরগ্রাম ইউপি’র গগণপুর মা-বাবার দোয়া হাসকিং মিলের পাশে জঙ্গলে পরিত্যাক্ত অবস্থায় চটের বস্তায় থাকা ৩২ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক সিজার মূল্য ৩২ বত্রিশ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা যায় , কষ্টি পাথরের মূর্তিটি পাঁচারের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে চোরাকারবারীরা জমায়েত করেছিল। অব্যাহত গোয়েন্দা নজরদারি ও উপযুক্ত সময়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের ফলে বিজিবি কর্তৃক মূর্তিটি উদ্ধারে কাঙ্খিত সাফল্য অর্জিত হয়। উদ্ধকৃত মূর্তিটি দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) কোয়ার্টার গার্ডে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি যথাযথ নিয়মে হস্তক্ষেপের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিরলে বিজিবি কর্তৃক কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রকাশিত : ০৪:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২