১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জজ আদালত, চাঁপাইনবাবগঞ্জ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহ এর ছেলে মিলন সিংহ (৪২)।

অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারী র‌্যাবের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৭টি পিস্তুল, ১৪টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ মিলনকে আটক করে। এ ঘটনায় এসআই মোঃ গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামী করে অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলন সিংহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দন্ডে দন্ডিত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লঘুচাপ দুর্বল হলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা

ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত : ০৫:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২