১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কলাপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

কলাপাড়ায় রাতে টমটম ও মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার (৪৫) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শাকিল (৩০) ও ইমন হোসেন (২০) নামের দুই যুবক। বুধবার রাত ১০টায় বালিয়াতলী এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংযোগ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোবাহান লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত: মোশারেফ তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মটোরসাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় টমটমটি উল্টে সড়কের পাশে দাড়িয়ে থাকা সোবহানের গায়ে পরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষনা করে। মোটরসাইকেলের ওই দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম গনমাধ্যমকে বলেন, লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। টমটম ও মটোরসাইকেলটিকে আটক করা হয়েছ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লঘুচাপ দুর্বল হলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা

কলাপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রকাশিত : ০৫:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২