০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ভাসানচরের পথে আরো সাড়ে ১৬শ’ রোহিঙ্গা

এগারো তম পর্বে দুই দফায় ভাসানচরের উদ্দেশ্য ১৬৫৪ জন রোহিঙ্গা উখিয়া ছেড়ে চলে গেছে। গতকাল বুধবার সকাল ও সন্ধ্যায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে এসব রোহিঙ্গা রওয়ানা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভাসানচরে উদ্দেশ্যে ৩৪৫ পরিবারের ১০০৬ সদস্যের রোহিঙ্গাদের একটি দল সকাল ৯ টার দিকে উখিয়ার ট্রানজিট পয়েন্ট ছেড়ে যায়।

একইদিন সন্ধ্যা ৬ টার দিকে ২০৩ পরিবারের ৬৪৮ জনের অপর একটি দল ভাসানচরের উদ্দেশ্য উখিয়া ত্যাগ করে। তারা রাতে চট্টগ্রামে পৌঁছবেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার সকালে ভাসানচরের উদ্দেশ্য রওয়ানা দেয়ার কথা রয়েছে।

জানা গেছে, গত ৩০ জানুয়ারী সর্বশেষ ১০ ম দফা পর্যন্ত ২০ হাজার ৯৪২ রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তরিত হয়েছে।
গতকাল ১১ তম পর্বে ১৬৫৪ জনসহ মোট ২২ হাজার ৫৯৬ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হল। উল্লেখ্য উখিয়া ও টেকনাফের আশ্রয় ক্যাম্পগুলো থেকে এক লক্ষ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নৌবাহিনীর গড়ে তোলা বিশেষ আশ্রয় ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগষ্টের পর মিয়ানমারে সেনা অভিযান থেকে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফের ৩৪ টি আশ্রয় ক্যাম্পে বসবাস করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানচরের পথে আরো সাড়ে ১৬শ’ রোহিঙ্গা

প্রকাশিত : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২