০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পাথরঘাটায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে ।

পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১ টায় পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা কবির এই মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, জনাব শিশির কুমার বড়াল (উপজেলা কৃষি অফিসার পাথরঘাটা)। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান সোহাগ(উপজেলা ভাইস চেয়ারম্যান) , ফাতিমা পারভীন (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান) সহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠে মোট ১৩ টি স্টলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রদর্শন করেছে কৃষি প্রযুক্তি।

এ সময় বক্তারা বলেন , বাংলাদেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা অর্থনৈতিক উন্নতিতে যথেষ্ট সহায়ক। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের কৃষির অগ্রগতিও লক্ষণীয় । প্রযুক্তির কল্যাণে, কৃষক এবং কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ে এসেছে বিভিন্ন সহযোগিতা । আপনারা কৃষির কোন সমস্যার সম্মুখীন হলে১৬১২৩ ফ্রি কল করে পেয়ে যাবেন সকল সমস্যার সমাধান ও কৃষির নানা পরামর্শ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পাথরঘাটায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত : ০৭:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২