দিনাজপুরের জেলার ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি স্থাপন ও নব-নির্বাচিত কার্যনিবাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রæয়রী বৃহস্পতিবার দুপুরে বিরামপুর প্রেসক্লাব চত্বরে বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
এসময় আরো উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মÐল, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়, মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাব নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেসবাউল হক, যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করানো হয় এবং শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দ প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি স্থাপন করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















