০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বাঞ্ছারামপুরে আগুনে পুড়ে নিহত ১, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে যায়। আগুনে পুড়ে এক জনের মৃত্যু হয়। এবং ৪ জন আহত হয়।প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। আজ দুপুরে উপজেলা সদরের হাইস্কুল রোডে মুসা মার্কেট সংলগ্ন একটি বিরিয়ানীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বাঞ্ছারামপুর ও পার্শ্ববর্তী হোমনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্ঠায় আগুন নিভাতে সক্ষম হয়। এরই মধ্যে শুক্কুর আলী ও হোসেন মিয়ার দুইটি বিরিয়ানীর দোকান, লিল মিয়া, মোঃ আনিস ও খলিল মিয়ার তিনটি মুদি দোকান, সিদাম দেবনাথ এর হার্ডওয়ার দোকান, ফুল মিয়ার পোল্ট্রি ফিড এবং আমির হোসেনের ইলেকট্রিক দোকান পুড়ে যায়। এসময় আগুনে পুড়ে মারাত্মক আহত মোঃ হাসান (১২) ও জাহিদুল (১০) কে উদ্ধার করে বাঞ্ছারামপুর। স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাদের ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে মো. হাসান মারা যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। ক্ষতিগ্রস্থ হওয়া এক দোকান মালিক বলেন আমার দোকানসহ সমস্ত মালামাল পুড়ে গেছে, আমি এখন পথের ভিখারী। হার্ডওয়ার দোকানের মালিক সিদাম দেবনাথ বলেন সব হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি, ভিক্ষা ছাড়া আমার আর কোন গতি নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকানদারদের শান্তনা দেন।

বাঞ্ছারামপুর ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. ফজলুল হক মিয়া আগুন নিয়ন্ত্রণের বিয়ষে ব্যাখ্যা দেন এবং বলেন আগুনে সূত্রপাত ও ক্ষতিগ্রস্থের প্রকৃত চিত্র তদন্ত সাপেক্ষ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাঞ্ছারামপুরে আগুনে পুড়ে নিহত ১, আহত ৪

প্রকাশিত : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২