০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ফেনীতে অপহৃত কিশোরী ১৬ দিন পর চট্টগ্রামে উদ্ধার

ফেনীতে অপহৃত কিশোরী বিবি মরিয়ম নাঈমা (১১)কে ১৬ দিন পর চট্টগ্রামের খুলশী থানাধীন ১৩ নং ওয়ার্ড’র ওয়ার্লেস কলোনীর একটি বাসা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় মো. আলাউদ্দিন রাসেল (৩৬) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।সে দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর এলাকার মৃত আঃ মান্নানের ছেলে। এর আগে গত ৩০ জানুয়ারী ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার মোঃ সেলিমের মেয়ে বিবি মরিয়ম নাঈমা (১১) বাসার পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পাওয়ায় ফেনী মডেল থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারন ডাইরী করেন মেয়েটির পরিবার। যাহার নং- ২১৬ তাং- ০৪/০২/২০২২ ইং। একই সাথে ওই কিশোরীল মা ফেরদৌস আক্তার (৪০) এব্যাপারে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এরপর ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার খুলশী থানাধীন ১৩ নং ওয়ার্ড ওয়ার্লেস কলোনীর জনৈক মোঃ আব্দুর রহমান (৬০) বাসায় অভিযান চালিয়ে নাঈমাকে উদ্ধার ও অপহরনকারী রাসেলকে আটক করে র‌্যাব।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে সে নাঈমাকে অপহরনের কথা স্বীকার করে। ফেনীস্থ র‌্যাব-‘র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফেনীতে অপহৃত কিশোরী ১৬ দিন পর চট্টগ্রামে উদ্ধার

প্রকাশিত : ০৪:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২