কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৭০ বছর বয়সী ওই নারী জেলার সদর উপজেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৮.৯ শতাংশ।
আক্রান্ত ৫২ জনের মধ্যে ১৭ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, ১৪ জন অভিবাসন প্রত্যাশী এবং ১০ জন চান্দিনা উপজেলার বাসিন্দা। একই সময়ে জেলায় ৫০ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৮৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৫২৭ জন। এপর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯৭৭ জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















