১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রকাশ্যে ওপারের কবীর সুমন ও এপারের আসিফের গান

ভাষা শহীদের স্মরণে গান বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলার জনপ্রিয় গায়ক আসিফ আকবর। গানের শিরোনাম ‌‘একুশে ফেব্রুয়ারির ডাক’। কবীর সুমনের কথা ও সুরে গানটির সংগীত করেছেন উজ্জ্বল সিনহা।

গানটি প্রসঙ্গে উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ কবীর সুমন বলেন, ‘আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝে মাঝেই তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কি রকম গায়কি আমার চাই। অ্যারেঞ্জমেন্টের আইডিয়াও দিয়েছি কয়েকবার। আসিফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি। তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে-ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।’

আসিফ আকবর বলেন, ‘কবির সুমনের মতো এত বড় মাপের সংগীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার গায়কির প্রতি তার আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি যে গানটি আমার জন্য লিখে ও সুর করে পাঠিয়েছেন, বরাবরের মতোই যথাযথভাবে তা গাওয়ার চেষ্টা করেছি।’

গতকাল শুক্রবার আর্ব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ গানটি প্রকাশ হয় আসিফের ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, কবীর সুমনের কথা-সুরে এর আগে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। তবে বাংলা ভাষার প্রেক্ষিতে এবারই প্রথম কাজ করলেন কবীর সুমন-আসিফ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

প্রকাশ্যে ওপারের কবীর সুমন ও এপারের আসিফের গান

প্রকাশিত : ০৬:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২