০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ডেমরায় ১১জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকালে কোনাপাড়া শাহজালাল রোডস্থ ইংল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ১১জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনাসহ দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক কৃষকলীগ নেতা বশির আহমেদের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন বিএইচএস ওয়েলফেয়ার-৯০ সোসাইটির সভাপতি প্রকৌশলী আসাদুর রহমান মিলনের সঞ্চালনায় ওই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ দরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। এ সময় আরও উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নোমান মৃধা ও আশরাফ প্রধানসহ এলাকার বীরমুক্তিযোদ্ধাগণ।

এদিন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনা করে নেহরীন মোস্তফা দিশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আর দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশন নানা কর্মসূচীর মাধ্যমে মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যা অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ডেমরায় ১১জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত : ০৯:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২