২১ ফেব্রয়ারী শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের ডালা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের নবাবগঞ্জের মৌসুমী ফুল ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে ফুল সংগ্রহ ও ফুলের ডালা তৈরীতে দিন রাত কাজ করছে তারা। বিগত দু বছর করোনার কারনে তেমন ব্যবসা করতে না পারলেও এবারে ভাল লাভ হবে আসা করছেন ফুল ব্যবসায়ীরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দরজায় কড়া নাড়ছে। দিন শেষে রাত বরোটা একমিনিটে সমগ্র জাতি ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। আর শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজন ফুলের ডালা বা পুস্পস্তবক।
উপজেলাতে সারা বছর ফুল বিক্রির কোন ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও জাতীয় দিবসগুলিকে কেন্দ্র করে উপজেলা সদরে একাধিক মৌসুমী ফুল ব্যবসায়ীরা বিক্রি করে ফুল ও ফুলের ডালা। ব্যবসায়ীরা বলছেন করোনার কারনে বিগত ২ বছর তারা এ ব্যবসায় লাভ করতে পারে নাই। এবারে পর্যাপ্ত ফুল থাকায় ও বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়েও ব্যাপক ফুলের ডালা তৈরীর জন্য অর্ডার দিয়েছেন ক্রেতারা। ছোট সাইজের ডালা ৪০০ টাকা। মধ্যম সাইজের মালা ৬শ’ থেকে ৮শ’ টাকা এবং বড় সাইজের ডালার দাম ১ হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি করছেন তারা।
এদিকে উপজেলা প্রশাসন থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। শহীদ মিনার পরিস্কার পরিচ্ছনতার শেষ পর্যায়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্তৃপক্ষ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















