০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকার মৃত মোঃ আলীর ছেলে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী অটোরিক্সা নিয়ে উল্টোপথে আসছিল। এমন সময় অজ্ঞাত একটা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২