০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় ২০ ফেব্রুয়ারী রোববার স্বাস্থ্যবিধি সুরক্ষা মেনে শিশু-কিশোরদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধ্যমে চিত্রাংকন, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর লেখা ও ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সকল প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম সার্বক্ষণিক পরিচালনায় ছিলেন।

আজ ২১ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে অনুষ্ঠিত সকল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২