০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

গুয়াগাছিয়ায় হামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

  • মুকবুল হোসেন
  • প্রকাশিত : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • 96

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পূর্ব শত্রুতার জের ধরে হামলার আতঙ্কে পুরুষশূন্য ভাসারচর গ্রাম, ১০ থেকে ১২ টি বাড়িঘর ভাঙচুর এক প্রতিবন্ধী যুবকসহ ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই গ্রামের তিনটি অসহায় ট্রলার মালিক এর গ্রামবাসীর নিত্যপণ্য বাজারসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিবেশী গ্রাম নতুন চাষি গ্রামের সন্ত্রাসীদের হামলার ভয়ে, দৈনন্দিন কর্মকান্ড থেকে বিরত রয়েছে

ভাসার চর গ্রামের প্রায় ৩০০ বিঘা আলু চাষী। জানা যায় গত শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ভাসার চর গ্রামে রাত আটটায় একটি ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে একই ইউনিয়নের নতুন চাষি গ্রামের একদল যুবক হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা মহসিন, মমিন মিয়াজী, ফারুক মিয়াজী, আলহাজ্ব বাতেন, মহিউদ্দিন ও আলাউদ্দিনের ঘরসহ ১০ থেকে ১২ টি ঘরবাড়ি ভাঙচুর করেছে। হামলায় ভাসার চর গ্রামের মহিউদ্দিনের ছেলে দুর্ঘটনায় প্রতিবন্ধীর শিকার মুরাদ নামে এক যুবক সহ ১০ থেকে ১২ জন আহত হয়। এ হামলা চালাকালিন ভাসার চর গ্রামের ওয়াজ মাহফিলে উপস্থিত জনতা প্রতিরোধ করলে হামলাকারী নতুন চাষি গ্রামের অনেক লোক আহত হয়। একই ঘটনার জের ধরে গত মঙ্গলবার কালিবাজার থেকে ভাসার চর গ্রামের অসহায় ৩ ট্রলার চালকের গ্রামবাসীদের নিত্যপণ্য বাজারসহ তিনটি ট্যলার নতুন চাষি গ্রামের সঙ্ঘবদ্ধ যুবক সন্ত্রাসী চালিয়ে ছিনতাই করে নেয়। একের পর এক ঘটনার জের ধরে বুধবার ভাসার চর গ্রামের আতঙ্কে থাকা নারী-পুরুষ সংবাদকর্মীদের জানান এলাকায় ভাসার চর গ্রামবাসীর আহত প্রতিবন্ধী মুরাদের দাদা সেলিম মিয়া জানান নতুন চাষীর গ্রামের হামলার দিন আমার নাতি মুরাদ ঘরে ভাত খেতে ছিল । ঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে মুরাদকে মাথা ভেঙ্গে দিয়েছে চাষির সন্ত্রাসী দল। সন্ত্রাসী হামলার ভয়ে ভাসার চর গ্রামের নারী-পুরুষের কান্নায় কেয়ামতের দৃশ্য ফুটে উঠেছে। ছিনতাই করে নেওয়া ট্রলারমালিক আলাউদ্দিনের স্ত্রী জানান নতুন চাষি ও ভাসার চর গ্রামের ঝগড়ার সূত্র ধরে মঙ্গলবার দুপুরে কালিবাজার থেকে নতুন চাষীর গ্রামের লোকজন আমাদের গ্রামের লোকজনের নিত্যপণ্য বাজারসহ আমাদের ট্রলার জোরপূর্বক ছিনতাই করে নেয়। একই সময়ে ভাসার চর গ্রামের সামিন মিয়াজী, মহিউদ্দিন ও আমাদের একটি ট্রলারসহ তিনটি টলার ছিনতাই করেছে চাষির লোকজন। ভাসার চার গ্রামের আব্দুল সামাদ মিয়াজী জানান নতুন চাষি ও ভাসার চর গ্রামের ঝগড়ার পর আমার ছেলে আসামি না থাকলেও পুলিশ নিয়ে চালান দিয়েছে। একদিকে পুলিশের গ্রেপ্তার অপরদিকে নতুন চাষি গ্রামের হামলার ভয়ে ভাসারচর গ্রামে প্রায় পুরুষশূন্য সময় কাটছে।

ভাসার চর গ্রামের ফজিলতুন্নেসা সহ একাধিক বৃদ্ধ জানান ভাসার চর গ্রামের প্রায় ৩০০ বিঘা আলুচাষি আলু খেতে না গিয়ে আতঙ্কে আছেন নতুন চাষি গ্রামের হামলার ভয়ে। নতুন চাষি গ্রামের এক ইউপি সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক জানান হামলার পর একাধিকবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাধানের চেষ্টা করা হলেও এখনো সুফল মিলেনি। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান ভাসার চর গ্রামের আহত মুরাদ হোসেন এর বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে। ট্রলার ছিনতাই ঘটনা কালিবাজার মতলব থানা ঘটেছে। মামলা হলে সেখানেই হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুয়াগাছিয়ায় হামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

প্রকাশিত : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২