দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে নুর নাহার বেগম(২৮) নামক এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ঐ নারী উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মোঃ আলমগীর হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়- মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সাব-ইন্সপেক্টর বিভূতিভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঐ নারীর স্বামীর বাড়ীতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান- গ্রেপ্তারকৃত ঐ নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে এবং ঐ নারীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















