নরসিংদীর বেলাবতে ভ্রাম্যমাণ গাড়িতে টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের আয়োজন করেন উপজেলা প্রশাসন। সবাইকে টিকার আওতায় আনতে কিংবা যাদের এখনো টিকার আওতায় আনা যাইনি তাদের সুবিধার্থে এ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। জানাযায় এ টিকা নিতে কোনো অনলাইনে আবেদন করা লাগবেনা। শুধু মাত্র স্পটে উপস্থিত হয়েই টিকা গ্রহন করা যাবে। উপজেলার আটটি ইউনিয়নের ১৯ টি স্পটে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলার বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন ভ্রাম্যমান টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুর আসাদ-উজ-জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমানসহ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন বলেন,যারা এখনো টিকার আওতায় আসেনি, কিংবা টিকা গ্রহন করেনি তাদেরকে টিকার আওতায় আনতে আমাদের উপজেলায় এ প্রথম ব্যতিক্রম একটি উদ্যোগ গ্রহন করেছি। আশা করি অতি শীঘ্রই ১২ বছরের উর্ধ্বসকলকে টিকার আওতায় আনতে সক্ষম হবো।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















