০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বেলাল খানের গানে জাহিদ-ক্যারল

নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী বেলাল খান। ভিডিওটিতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল। এবারের গানের শিরোনাম পাগল বানাইয়া। ‘তারে ছাড়া দুনিয়া আঁধার/ হলোনা সে তবু আমার- বুঝিনি ঠিক অথবা ভুল/ দিয়েছি চাঁদের খোঁপায় ফুল- পাগল বানাইয়া বন্ধু আমারে/ কেন ভালোবাসা দিলা অন্য জনারে..’। গানের এমন দারুন কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি।

সুর করেছেন বেলাল খান নিজেই। আর গানটিতে সংগীতায়োজন করেছেন শোভন রয়। গাজীপুরের ছুটি রিসোর্ট ও তার আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়। নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, তেমনি একটা মেলোডি গান আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ গানের মডেল জাহিদ হোসাইন বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বেলাল খানের বড় ভক্ত আমি নিজেও। এই গানটি করার ক্ষেত্রে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’ গানটি ২৬ ফেব্রুয়ারি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

বেলাল খানের গানে জাহিদ-ক্যারল

প্রকাশিত : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২