১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

রামগড়ে অস্ত্রসহ মুরগি মিলন ও সোহেল আটক

খাগড়াছড়ির রামগড়ে ফার্নিচারের দোকানে ক্রেতার ছদ্মবেশী র‍্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে হাতে নাতে আটক আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮) নামে দুই যুবক। বৃহষ্পতিবার(২৪ ফেব্রুয়ারি) রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাস্টারপাড়া সিনেমাহল বাজারের একটি ফার্নিচার দোকান থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ তাদের আটক করা হয়। র‍্যাব ৭ এর ফেণী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে দ্রুত রামগড় থেকে নিয়ে যায়। মুরগী মিলন রামগড় পৌরসভার নদীরকূলের আবু তাহেরের ছেলে ও সোহলে মাস্টারপাড়ার মৃত এবায়দুলের ছেলে। বৃহষ্পতিবার ৮ টার দিকে র‌্যাব আটককৃতদের অস্ত্র ও গুলিসহ রামগড় থানায় হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, র‍্যাবের সাদাপোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতাসেজে ঐ ফার্নিচারের দোকানে বসে মুরগী মিলন,সোহেল নামে দুই যুবকের কাছ থেকে অস্ত্র কিনতে দরদাম করে। এসময় সাদাপোশাকধারী আরও কয়েকজন র‍্যাব সদস্য দোকানে এসে পৌঁছেন। এক পর্যায়ে ছদ্মবেশী র‍্যাবের সদস্যরা মুরগী মিলন ও সোহেলকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ আটক করে দ্রুত নিয়ে যায়।

এদিকে, বৃহষ্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব ৭ এর ফেণী ক্যাম্পের সদস্যরা আটক দুই আসামী আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮)কে রামগড় থানায় হস্তান্তর করেন। রামগড় থানার ওসি(তদন্ত) রাজীব কর জানান, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আসামী আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮)কে থানায় হস্তান্ত করা হয়েছে। ফেণী র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মো: নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় একটি মামলা (নম্বর-৫, তারিখ ২৪/২/২২) দায়ের করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রামগড়ে অস্ত্রসহ মুরগি মিলন ও সোহেল আটক

প্রকাশিত : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২