১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পরিচয় মিললো ময়লার স্তুপ থেকে উদ্ধার হওয়া ফালগুনীর

গত ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা এলাকার কালিবাড়ীর একটি ময়লার ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যাশিশুটির পরিচয় মিলেছে। এদিকে আদালতের নির্দেশে ওই শিশুকে রাজশাহীর শিশুমনি নিবাসে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির পরিচয় পেয়ে অভিযান চালিয়ে শহরের সাহেবপাড়া এলাকার একটি রেলওয়ে কোয়ার্টার থেকে ৩ জনকে আটক পুলিশ। আটকরা হলেন ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশুর মা ইভা খাতুন (১৮), ইভার ভগ্নীপতি জয়নাল আবেদীন (৩০) ও ইভার মা লুৎফা বেগম (৪৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ময়লার ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুটির পরিচয় পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে ৩ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির বাবা মায়ের পরিচয় নিশ্চিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নেওয়াজ মোরশেদ জানান, শিশুটিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার পর নিয়মানুযায়ী তাকে আদালতের নির্দেশে বুধবার রাজশাহীর শিশু নিবাসে পাঠানো হয়েছে।

উল্লেখ্য লালমনিরহাট পৌর এলাকার একটি ডাস্টবিন (ময়লার স্তূপ) থেকে এক নবজাতক কণ্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিতসাধীন রয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরের পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম নবজাতক উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করেছেন। এর আগে সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি পুরান বাজার এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে থানা পুলিশ। নবজাতক শিশুটিকে উদ্ধার করা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে নবজাতাকটি সুস্থ্য আছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

পরিচয় মিললো ময়লার স্তুপ থেকে উদ্ধার হওয়া ফালগুনীর

প্রকাশিত : ০৫:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২