ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ৯৯ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি/২০২২) গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনপর বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা হওয়া মাত্রই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মেলায় বন্ধু-বান্ধবীদের বরণ, নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা, ‘জীবন ও আজকের দিনলিপি’, ৯৯’র সেই দিনগুলোর স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. এমদাদুল হক ও মশিউর রহমান কাউসার। ৯৯ব্যাচের নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. জিয়াউর রহমান জিয়া, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার পান্না চৌধুরী, সহনাটী ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কদ্দুসকে সংবর্ধিত করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কমিটির নির্বাহী সদস্য তানজীর আহমেদ রাজিব, মো. গোলাম সামদানী খান সুমন, উদীচী শিল্পী গোষ্ঠি গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
স্মৃতিচারণ করেন প্রদীপ বাগচী, সোহেল খান, রেজাউল করিম হিরণ, আবুল বাশার, সালমা আক্তার রুবী, আলমগীর আলম মাসুদ, মো. জহিরুল ইসলাম আলামীন, দীপংকর সাহা জনি, মো. সোহেল রানা খান, দেলোয়ার হোসেন দিলু, মশিউর রহমান কাউসার, আব্দুল হান্নান জনি, মো. রাকিবুল ইসলাম খসরু, মাহমুদা আক্তার রিপা, আব্দুল হান্নান রেনু, ইয়াসিন আরাফাত সায়মন, প্রবাল, মৃতুল, শরিফুল, মোজাম্মেল, রুবী, রিপা, রোজি, মর্জিনা আক্তার, পান্না, মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনি হামিদ, এলিজা, আজাদ, রাতিল, পলাশ, নিলয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















