০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

টেকনাফে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মুল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা নাফনদীর বেড়িবাধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার শনিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা বিওপি’র সদস্যরা ওই এলাকার নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এর প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ টহলদল বেড়িবাঁধে অবস্থান করে।

শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন ২ জন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল সন্দেহভাজন চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। বিজিবি’র গুলিতে চোরাকারবারীগণ ভীতসন্ত্রস্ত হয়ে তাদের সাথে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল সেখানে তল্লাশী করে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মুল্যের ৩কেজি ১৭০গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

পলাতকদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

টেকনাফে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

প্রকাশিত : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২