টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ট্রাকের চাপায় চায়না বেগম (৫০) নামের এক নারীর হাত দ্বিখন্ডিত হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের উপজেলার বাগবাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহত ওই নারী জেলার ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের আবেদ আলীর স্ত্রী।
আহত নারীর মেয়ের জামাতা কাবিল জানান, একটি মাহিদ্র গাড়িতে করে বঙ্গবন্ধু সেতুতে পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলাম। এসময় বেপরোয়া বালুবাহী ট্রাক (ঢাকা- মেট্রো ট- ২০-৫৪৫১) মাহিন্দ্র গাড়িটিকে অতিক্রম করার সময় চাপা দেয়। এতে তার হাত দ্বিখন্ডিত হয়ে একটি অংশ সড়কে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, অবৈধ বালুর ঘাটের ট্রাকগুলো সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















