০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

পণ্যবাহী ট্রাক নদী‌তে, রক্ষা চালক ও হেলপারের

চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট এলাকায় ফেরি থেকে নদীতে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। অ‌ল্পের জন‌্য প্রা‌ণে রক্ষা পেল ট্রাকের চালক ও হেলপার। ট্রাকটি নদী থেকে উদ্ধার করতে ডুবরি দল কাজ করছে।

শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত আছে। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নাম্বার ঘাট বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে কামিনী নামে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এসময় ফেরিতে আরো কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল। রাতে এ দুর্ঘটনা ঘটলেও ফেরি চলাচল কর্তৃপক্ষের কাউকে সকাল আটটা পর্যন্ত ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারপর সেখানে উপস্থিত হন বিআইডব্লিউটিএসি’র ফেরি ম্যানেজার মো. তুষার। তি‌নি ব‌লেন, এ ঘটনায় তদন্ত হ‌চ্ছে। উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন। দুর্ঘটনায় ফে‌রির মাষ্টার ও কর্মচারী‌দের কোন গা‌ফিল‌তি আ‌ছে কিনা তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

এ বিষ‌য়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা‌ ব‌লেন, রা‌তে ঘটনা‌টি ঘ‌টে‌ছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপাড় অক্ষত র‌য়ে‌ছে। সকালে ট্রাক‌টি উদ্ধা‌রে অ‌ভিযান শুরু হয়।

ট্রাকের চালক জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলেন তিনি। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল ।
সকাল সাড়ে আটটার পর থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধানে অ‌ভিযান চল‌ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

পণ্যবাহী ট্রাক নদী‌তে, রক্ষা চালক ও হেলপারের

প্রকাশিত : ০৫:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২