০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

‌প্রেমে মনোমালিন্য, প্রেমিক যুগলের আত্মহত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিষপান করে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন মামাতো ফুফাতো ভাই-বোন নিলয় (১৬) ও ফাহিমা (১২)। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

নিলয় কলস ভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে এবং ফাহিমা (১২) কাশিমনগর গ্রামের মো মোহনের মেয়ে।

পুলিশ জানায়, নিলয় ও ফাহিমার মধ্যে মনোমালিন্য হয়। এতে তারা কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথেই ফাহিমা মারা যায়। অন্যদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় নিলয় মারা যায়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল বলেন, বিষপান করে নিহত হওয়ার খবরটি জেনেছি। স্থানীয় মেম্বারকে খোঁজ-খবর নেওয়ার জন্য বলা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অপমৃত্যু। তবে আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠাবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

‌প্রেমে মনোমালিন্য, প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রকাশিত : ০৬:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২