টাঙ্গাইলর কালিহাতীতে ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ নিশ্চিত করেছেন।
তবে বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসা করা চেষ্টা করা হলেও সেটা ব্যর্থ হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়ায় ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃৃহস্পতিবার বিকেলে শিশুটি ইদ্রিস আলীর বাড়ির সামনে খেলতে যায়। এ সময় শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্না চিৎকার করলে ইদ্রিস তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা বাবার কাছে ঘটনাটি বলে। তারা স্থানীয় লোকজনের কাছে বিচারের দাবি করেন।
পরে রোববার রাতে স্থানীয় মাতাব্বর আব্দুল বাছেদের বাড়িতে সালিশি বৈঠক বসে। সেখানে ইদ্রিস আলীকে ১ লাখ টাকা জরিমানা ও মুখে জুতা দিয়ে কান ধরে ১০ বার ওঠ বস করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ি জরিমানার টাকা দিতে গড়িমসি করায় শিশুটির মা পরে কালিহাতী থানায় লিথিত অভিযোগ দেন। ঘটনাস্থল থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির বাবা বলেন আমি গরিব মানুষ। টাইলস শ্রমিকের কাজ করি। আমাদের চেয়ারম্যান হাসমত আলীসহ এলাকার মাতাব্বররা বিষয়টি মীমংসার জন্য সালিশ করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বিচার অমান্য করে। পরে থানায় অভিযোগ দিয়েছি।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ইদ্রিস আলীকে রোববার রাতে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি এবিষয়ে গ্রাম্য সালিশও বসেছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















