০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

এমপির উপহার পেল মুরাদনগর থানা

কুমিল্লার মুরাদনগর থানার কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং পুলিশ প্রশাসন যেন দ্রত মানুষের কাছে সেবা পৌছে দিতে পারে সে লক্ষে নিজস্ব অর্থায়নে একটি পিকাপ ভ্যান গাড়ি উপহার দিয়েছেন মুরাদনগর থানাকে। যার মূল্য ১৫লক্ষ টাকা। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ সোমবার বিকালে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিমের হাতে তিনি ওই গাড়ির চাবি তুলে দেন। এসময় তিনি বলেন, উপজেলার দূর্গম এলাকায় যেতে পুলিশের খুব সমস্যা হত। তাদের অধিদপ্তর থেকে গাড়ি পাবে কিন্তু সেটা সময়ের প্রয়োজন। পুলিশের সেবাকে আরো গতিশীল করতে এবং যে কোন ঘটনায় ঘটনাস্থলে পৌছতে এই গাড়িটি সহায়ক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি এর মাধ্যমে মুরাদনগর থানা পুলিশ সাধারণ মানুষের সেবায় আরো একধাপ এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, ওসি (তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম সাহেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ নাহিদসহ থানার সকল সদস্য বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এমপির উপহার পেল মুরাদনগর থানা

প্রকাশিত : ০৮:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২