০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

আশুগঞ্জে ২২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। মঙ্গলবার (১ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ২২ কেজি গাঁজাসহ তাদের আটক করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ফুলবাড়িয়ার হুমায়ুনের ছেলে সোহেল ও মাসুম মিয়ার ছেলে রিমন। মঙ্গলবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ন রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

আশুগঞ্জে ২২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২