০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপন সমঝোতায় বোদা নগরকুমারী হাটের ইজারাদার নিয়োগ

প্রতি বছরের ন্যায় এবারো গোপন সমঝোতার মাধ্যমে পঞ্চগড়ের বোদা নগরকুমারী
হাটের ইজারাদার নিয়োগ দেওয়ার ফলে প্রায় অর্ধ কোটি টাকা আয়
থেকে বঞ্চিত হয়েছে বোদা পৌরসভা।
উল্রেখ্য, গত ১০ ফেব্রুয়ারী হাট ইজারার জন্য দরপত্র আহবান করা হয়।
২৩ ফেব্রুয়ারী ছিল দরপত্র ক্রয়ের শেষ দিন। এসময়ের মধ্যে নয়টি দরপত্র
বিক্রি হয়। ২৪ ফেব্রুয়ারী দরপত্র দাখিলের শেষ দিনে নয়টির মধ্যে জমা
পড়ে মাত্র দুইটি। নিয়ম অনুযায়ী কমপক্ষে ৩টি দরপত্র দাখিল না হলে দর
যাচাইয়ের জন্য পুনরায় দরপত্র আহবানের প্রয়োজন হয়। একটি সূত্র
জানায়, প্রদত্ত দুইটি দরপত্রের মধ্যে একটি দরপত্রে প্রয়াজনীয় জামানত
কম থাকা সত্বেও তা বৈধ ঘোষণা করে নিয়মের বরখেলাপ করা হয়েছে। এ
ক্ষেত্রে কর্তৃপক্ষ অবৈধ নিয়মে বিপুল অংকের অর্থ ভাগ বাটোয়ারা করে
সমঝোতার ভিত্তিতে শুধু মাত্র গত বছরের দরের ৬ভাগ মূল্য সংযোজন করে
মোট ১কোটি ৭৭ লাখ ৩৮হাজার ৫শত টাকায় ইজারাদার নিয়োগ
দেয়। সমঝোতা না হলে প্রতিযোগিতা মূলকভাবে দরপত্র প্রদানের
সুয়োগ দিলে ইজারার পরিমাণ ২ কোটি ছাড়িয়ে যেত।
পৌর মেয়র ওয়াহিদুজ্জামন সুজার সাথে কথা বললে তিনি জানান,
সময়ক্ষেপন না করে গত বছরের ৬ শতাংশ বেশী মূল্যের দরদাতাকে
ইজারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ইজারাদার আগামী
১৪২৯ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য ইজারা কার্যক্রম
শুরু করবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

গোপন সমঝোতায় বোদা নগরকুমারী হাটের ইজারাদার নিয়োগ

প্রকাশিত : ০৯:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২