ফেনীর দাগনভূঞায় দু’টি চোরাই মোটর সাইকেল ৩ যুবক গ্রেফতার করেছে পুলিশ।বুধবার(০২ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার (০১ মার্চ বিকালেউপজেলার মাতুভূঞা ব্রীজ সংলগ্ন ফেনী- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকার কামাল হোসেন শিপনের ছেলে জাহেদ হোসেন জীবন(২৫) ও লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকার সাহাবউদ্দিনের ছেলে শাহাদাত (২৮),কুশাখালী ইউনিয়নের কল্যানপুর এলাকার নেছার আহাম্মদের ছেলে সোহাগ(২৮)। দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতরা ফেনীর ছাগলনাইয়া থেকে মটর সাইকেল দু’টি চুরি করে নোয়াখালীর যাচ্ছিলেন। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে।এছাড়া বিভিন্ন থানায় তাদের মধ্যে ১নং আসামী সোহাগের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিবিধ ৭টি মামলা, ২নং আসামী শাহাদাতের বিরুদ্ধে ০৫টি মামলা ও ৩নং আসামী জাহেদ হোসেন জীবনের বিরুদ্ধে ০১টি মামলা রয়েছে। মফিজূর রহমান ফেনী।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















