০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সেই আইয়ুব খানের একাউন্ট ফ্রিজ করতে এনবিআর এর নির্দেশ

দুদকের কর্মকর্তা শরীফ উদ্দিনের বরখাস্ত হওয়ার পর আলোচনায় আসা চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান চৌধুরী এবং তার ছেলে আশিকুল্লাহ চৌধুরীর সব ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ২৪শে ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এনবিআর-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট থেকে চিঠি পাঠানো হয়। চিঠিতে তাৎক্ষণিকভাবে আইয়ুব খান ও তার ছেলে পেট্রোবাংলায় কর্মরত আশিকুল্লাহ চৌধুরীর ব্যাংক হিসাব ফ্রিজ করে এ সংক্রান্ত প্রতিবেদন জরুরি ভিত্তিতে জানাতে বলা হয়। আজ বুধবার এনবিআর সূত্রে বিষয়টি জানা যায়। জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব খান পেট্রোবাংলা ও কর্ণফুলী গ্যাসে চাকরি করা অবস্থায় প্রতিনিয়ত নানারকম অনিয়মে জড়িয়েছিলেন। অনিয়ম করে চাকরিতে যোগদান থেকে শুরু করে সর্বশেষ পেট্রোবাংলার পরিচালক হওয়া পর্যন্ত দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে অনুসন্ধান শুরু করেন দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। যে কারণে শরীফের উপর অসন্তুষ্ট ছিলেন তিনি। একপর্যায়ে গত ৩০ জানুয়ারি শরীফের বাসায় গিয়ে এক সপ্তাহের মধ্যে তার (শরীফের) চাকরি খেয়ে দেয়া ও মেরে ফেলার হুমকি দেন। আর এই ঘটনার ১৬ দিনের মাথায় চাকরি চলে যায় শরীফের। মো. আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে আনা অনেকগুলো অভিযোগ বর্তমানে অনুসন্ধান করছে। ২০১৪ সালের ১ অক্টোবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি হিসেবে নিয়োগ পান আইয়ুব খান চৌধুরী। সেখানে তার দুই ছেলেকে নিয়োগ দিতেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়। বড় ছেলে আশিকুল্লাহ চৌধুরীকে নিয়োগ দিতে বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করেন আইয়ুব খান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির আহ্বায়ক পবন,সাধারন সম্পাদক,শাহআলম,সদস‍্য আরিয়ান

সেই আইয়ুব খানের একাউন্ট ফ্রিজ করতে এনবিআর এর নির্দেশ

প্রকাশিত : ০৬:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২