“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার”এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা নির্বাচন আফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহার, ইউপি চেয়ারম্যান মানিক রতন, এনামুল হক, উপজেলা প্রকৌশলী মো. রাইহানুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম,পৌর কাউন্সিলর মো.আব্দুস জব্বার মাসুদ, সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান প্রমুখ। শেষে নির্বাচন অফিস চত্বরে নতুন ভোটারদের ছবি সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো.ওয়াজেদ আলী জানান, অন্যান্য কাজের পাশাপাশি, সপ্তাহের প্রতি বুধবার নতুন ভোটারদের ছবি সংগ্রহের কাজ চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















