সবুজেঘেরা বাংলাদেশ অনেক সুন্দর। দেশের জন্যে গ্রামের মানুষ কঠোর পরিশ্রম করছেন। তাদেরকে এগিয়ে নেয়ার জন্যে কাজ করছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। আমরাও সহযোগিতা করছি। সুষ্ঠ সমাজ গঠন ও সামাজিকভাবে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা দেখে আমি মুগ্ধ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্রীধরপুরে বৃহস্পতিবার (৩মার্চ/২০২২) এসডিএফের গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন শেষে কথাগুলো বললেন বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর (কৃষি ও খাদ্য) মার্টিন ভ্যান নিউকপ। তিনি আরো বলেন, একটি গ্রামের দারিদ্রতা, বেকারত্ব, অশিক্ষা, স্বাস্থ্যসেবার খাতগুলোতে যেসব সমস্যা আছে তা চিহ্নিত করেছে এই সমিতি। এখন শুধু সমাধান, সো হেপি। এছাড়াও বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে রয়েছেন সামিনা ইয়াসমিন ও ক্রিশ্চিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীধরপুর গ্রাম সমিতির সভাপতি শিল্পী আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফা আক্তার। সূচনা বক্তব্যে সমিতির কার্যক্রম তুলে ধরেন জান্নাতুল ইসলাম। তিনি বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং প্রকল্প এলাকার গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা করছে এসডিএফ।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লাইভলি হুড ইমপ্রæভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অধিনে এ গ্রাম সমিতির কার্যক্রম চলছে। বাস্তবায়ন করছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। বক্তব্য রাখেন এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ.জেড.এম. সাখাওয়াত হোসেন, পরিচালক (অপারেশন্স) মোঃ গোলাম ফারুক, পরিচালক (অর্থ ও ক্রয়) মাহবুবুল আলম, তানজিলা আলম, ডা. মো. রোকনুজ্জামান, শেখ নাইমুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র ভৌমিক প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















