০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বিরামপুরে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

৪ মার্চ শুক্রবার সকালে পৌর শহরের ঘোড়াঘাট রেলগুমটিস্থ এলাকার বেগমপুর মহল্লা থেকে ১টি মোটর সাইকেল যোগে বিরামপুর শহরে ৩জন আসছিলেন। রেলগেট এলাকায় পৌঁছিলে পিছন দিক থেকে দু’টি ট্রাকের প্রতিযোগিতায় একটি ট্রাক এসে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী তিনজন আজিজার রহমান (৫৮), শুকুর আলী ও হায়দার আলী গুরুত্বর আহত হন। তাঁদেরকে উন্নত চিকৎসার জন্য রংপুর নেওয়ার পথে আজিজুর রহমান মৃত্যু বরণ করেছেন।

নিহত আজিজার রহমান (৫৮) বিরামপুর পৌর শহরের বেগমপুর মহল্লার মৃত: মমতাজের ছেলে ও পৌর শহরের হাজি মার্কেট মোড়ের গরুর মাংশ বিক্রেতা।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

বিরামপুরে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৭:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২