১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ধর্মপাশায় পাঁচ জুয়াড়ি আটক

সুনামগঞ্জের ধর্মপাশায় (মধ্যনগর) জুয়া খেলার উপকরণ ও নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গলইখালি গ্রামের মৃত সুরেশ সরকারের ছেলে সুজিত সরকার (৫০), মৃত সুধীর সরকারের ছেলে সঞ্জয় সরকার (৪০), বলরামপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে সাহেদ মিয়া (৩০), টেপিরকোনা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে ফৌজদার মিয়া (৫০) ও মাসকান্দা গ্রামের সুনীল সরকার ছেলে সমীরণ সরকার (৪০)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ ও ৬ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় জুয়া আইনে একটি মামলা করা হয়েছে।

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন ‘গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধর্মপাশায় পাঁচ জুয়াড়ি আটক

প্রকাশিত : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২