১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

রংপুরে জাল টাকা প্রস্তুতকারী প্রতারক গ্রেপ্তার

  • রংপুর
  • প্রকাশিত : ০৬:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • 71

রংপুর নগরী থেকে জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী শামীম আহমেদ ওরফে শ্যাম চৌধুরী (৩২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে অবৈধভাবে জাল টাকার ব্যবসার অভিযোগ রয়েছে।

গতকাল শনিবার (০৫ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী শামীম আহমেদ ওরফে শ্যাম চৌধুরীকে (৩২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ছাড়াও জাল টাকা তৈরির প্রিন্টার, ল্যাপটপ, মাউস, কী বোর্ড, বার্নিশ পাউডার, হাইপো, ষ্টাপলার মেশিন, হেয়ার ষ্ট্রেটনার, র‍্যাপিং পেপার, আয়রণ মেশিন, স্ট্যাম্প প্যাড, অবৈধ সীল, সিরিজ, কাঁচি, আইকা গাম, ষ্টাপলার পিন, এন্টিকার্টার, স্ক্রু-ড্রাইভার, স্কেল, ট্রেসিং পেপারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শ্যাম চৌধুরী অবৈধ জাল টাকার ব্যবসার অভিযোগ স্বীকার করেছেন। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে জাল টাকা সরবরাহ করে আসছিলেন। অন্যদের গ্রেপ্তারের জন্য র‍্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

রংপুরে জাল টাকা প্রস্তুতকারী প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২