১। গত ০৫ মার্চ ২০২২ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বড়বাড়ী গ্রামের মধ্যে হতে ১৩ জন (পুরুষ-৯, নারী-১ এবং- শিশু-৩) বাংলাদেশী নাগরিক (এক) হিমেল চৌধুরী (৪০), পিতা- বিমল কান্তি চৌধুরী, গ্রাম- মধ্যম শাকপুরা, পোষ্ট- শাকপুরা, থানা- বোয়ালখালী, জেলা- চট্রগ্রাম, (দুই) জুলফিকার আলী মোল্যা (৪৭), পিতা- জুমাত মোল্যা, গ্রাম- ধামরাইল, পোষ্ট- চাঁদখালী, থানা- পাইকগাছা, জেলাঃ খুলনা, (তিন) মুছা শেখ (৩৬), পিতা- ইদ্রিস শেখ, (চার) রেজাউল করিম সরদার (৩৫), মৃত তাজেল সরদার উভয়ের গ্রাম- মুনিরকান্দি, পোষ্ট- গোহালা, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, (পাঁচ)নয়ন হোসেন (১৯), পিতা- সুজা উদ্দিন, (ছয়) নাজমুল হোসন (২২), পিতা- মৃত সিরাজুল ইসলাম উভয়ের গ্রাম- লাউতাড়া, পোষ্ট- রামপুর, থানা- শার্শা, জেলা- যশোর, (সাত) মোঃ বিপ্লব হোসেন (২৩), পিতা- মুকুল হোসেন, গ্রাম- স্বরবাংহুদা, পোষ্ট- ধান্যখোলা, থানা- শার্শা, জেলাঃ যশোর, (আট) মোঃ আলাউদ্দিন শেখ (৩২), পিতা- মৃত শামসু শেখ, (নয়) হামিদা খাতুন (২৬), স্বামী- মোঃ আলাউদ্দিন শেখ (দশ) মোঃ ইয়াছিন শেখ (০৯), (এগার) মোছাঃ লাইজু আকতার (০৮), (বার) মোছাঃ লাজমি আকতার (০৭), সকলের পিতা- মোঃ আলাউদ্দিন শেখ গ্রাম- সুন্দরদী, পোষ্ট- গোহালা, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ এবং (তের) গোপাল চন্দ্র বর্মন (২২), পিতা- লোকনাথ চন্দ্র বর্মন, গ্রাম- লাধুরচর, পোষ্ট- মহজমপুর, থানা- সোনারগাঁও জেলা- নারায়নগঞ্জ সকলকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
২। অদ্য ০৬ মার্চ ২০২২ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৭-আর হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নেপা বাজার তিন রাস্তার মোড় হতে ০৩ জন (পুরুষ-১, নারী-১ এবং- শিশু-১) বাংলাদেশী নাগরিক (এক) জয়ন্তী বিশ্বাস (৪২), স্বামী- প্রবিত্র বিশ্বাস, গ্রাম- জোতকুরা, পোষ্ট-গোলাপাড়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, (দুই) গোপাল বিশ্বাস (৪০), পিতা- মৃত পুলিন বিশ্বাস এবং সুমিত্র বিশ্বাস (১৫), পিতা-গোপাল বিশ্বাস উভয়ের গ্রাম- রাতপাড়া, পোষ্ট- বেলতলী, থানা- সদর, জেলা- গোপালগঞ্জ সকলকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
৩। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪। উপরোক্ত ঘটনাগুলি ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















