রূপগঞ্জে মার্কেটে এসে নিখোঁজ হলো নাসিমা আক্তার (৩৫) নামের এক মহিলা। গত ১ লা মার্চ রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে এসে নাসরিন আর বাড়িতে ফিরেনি বলে জানিয়েছেন মহিলার মা লতিফা বেগম। অনেক খুজাখোজির পর তাকে না পেয়ে অবশেষে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন তিনি।
লতিফা বেগম জানান, ১ মার্চ সকাল ১১ টায় ভুলতা গাউছিয়া মার্কেটে আসে। পরে আর বাসায় ফিরেনি। নাসরিন (৩৫) কিছুটা প্রতিবন্ধী হলেও নাম ঠিকানা সবই বলতে পারে। তিনি আরো জানান, নাসরিন কিশোরগঞ্জ জেলার বাজিতপাুর থানার মাইঝচর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা মাসাব এলাকার কেরামবর্ড মোড় মাসুদ সিকদারের বাড়িতে ভাড়ায় বসবাস করেন। নাসরিনের উচ্চতা পাঁচফুট এক ইঞ্চি, গায়ের রং শ্যামলা, নিখোঁজ নাসিমা আক্তারকে না পেয়ে গুটা পরিবার পাগল প্রায়। পরিবারের একমাত্র উপার্জন দাতা নাসরিনের বাবা পেশায় একজন বাদাম বিক্রেতা হওয়ায় তার ০১৭৩০২৪৮৫৫৭ মোবাইল নাম্বার ও ছবি দিয়ে তাকে খুজে পেতে মানুষের সহযোগিতা চেয়ে বেড়াচ্ছে দারে দারে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে গাউছিয়া মার্কেটে এসে নিখোঁজ হলো নাসিমা আক্তার
-
মোঃ নুর আলম রূপগঞ্জ থেকেঃ - প্রকাশিত : ০৫:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- 80
ট্যাগ :
জনপ্রিয়




















