১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ভোলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ভোলায় সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ভোলা জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ফেব্রুয়ারী) সকাল ১১টায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন হাওলাদারের সঞ্চালনায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ট্রুমেন। এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার।
এছাড়াও সমাবেশে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর সোপান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদূল কাদের সেলিম।
এছাড়াও অন্যেদের মধ্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাত হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত ইসলাম ও মোঃ তানভিরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা।
সমাবেশে প্রধান বক্তা বলেন, সরকার তার দেয়া কথা রাখতে ব্যর্থ হয়েছে। এ সরকার দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলো তারা ক্ষমতায় আসলে ১০টাকায় চাল দিবে, বিনামূল্যে সার দিবে , ঘরে ঘরে চাকরী দিবে। কিন্তু তার একটি কথাও সে পালন করতে পারে নি। জনগন এ সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলেছে।
সমাবেশ শেষে, জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করার জন্য চেষ্টা করে কিন্তু পুলিশি বাধায় তা আর সম্ভব হয় নি। মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ভোলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ০৬:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২