দিন দিন দ্রব্যমূল্যে উর্ধ্বগতি প্রতিবাদে রবিবার ৬ ই (মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় পরশুরাম বাজারে বিএনপির কার্যালয়ে সামনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আবদুল হালিম (মানিক)। পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ইব্রাহিম খলিল (মনির) সঞ্চালনায় উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুকন উদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুদলের যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক আব্দুস ছামাদ রনি, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সুমন ভুইঁয়া ।উপস্থিত প্রতিবাদ সভায় সকল বক্তব্য বলেন গত দুইমাসে দ্রব্য মূল্য তিন থেকে চারবার বৃদ্ধি পাওয়ায় নিম্ন বিত্ত ও মধ্য বিত্ত মানুষেরা বেঁচে থাকা টা অনেক কষ্ট হয়ে গেছে। মানুষ নিরবে কাঁদে। জনজীবন বিষন্ন হয়ে পড়েছে। কে কার কথা শুনে।দেশে দূভিক্ষের বাতাস বইছে।ভোট বিহীন সরকার, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বস্তি ফিরিয়ে আসবে না। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ সদস্য সচিব মাহবুল হক মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, পৌর বিএনপির আহ্বায়ক কাজী মাহফুজ সহ উপজেলা ও পৌর বিএনপির , উপজেলা যুবদল, পৌর যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল,মৎস্যজীবী দল সহ পরশুরাম উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















