জাতীয় পাট দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিনাজপুরে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “সোনালী আঁশের সোনার দেশ-পাটপণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৬ মার্চ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্বে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। র্যালী শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খালেদুর রহমান, সুতার কাব্য’র জিএম মেহেদী হাসান সোহান, নারী উদ্যোক্তা (জুট হ্যান্ডি ক্রাফট) মোছাঃ জাহানারা বেগম, পাট চাষী মজিবর রহমান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















