০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আইল্যান্ডে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক নিহত, আহত ৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার গুল্লা বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। রোববার (৬ মার্চ) দুপুরে সত্যতা নিশ্চিত

নিহত ওই চালক কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল গ্রামের করিম ড্রাইভারের ছেলে মো. শাহজালাল (২৩)। দূর্ঘটনায় আহত তিন ব্যক্তির নাম পাওয়া যায়নি।

কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. ফরমান আলী জানান, শাহজালাল শনিবার বিকেলে এয়ারপোর্ট থেকে বিদেশি যাত্রী নিয়ে আসার পর সারাদিন বাড়িতে নতুন ঘর দেওয়ার জন্য কাজ করে। রোববার শেষ রাতে নিজ বাড়ি শিহরাইল থেকে বল্লাতে যান সেখান থেকে বিদেশি যাত্রী নিয়ে ঢাকা এয়ারপোর্টে উদ্দেশ্যে যাত্রা পথে মির্জাপুর উপজেলা গোড়াই হাইওয়ে গুল্লা বাসস্ট্যান্ডে এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। উনার ধারণা, চালকের ঠিকমতো ঘুম না হওয়ায় দূর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

মৃত্যুকালে শাহজালাল স্ত্রী, দুই বোন, তিন ভাই, বাবা মাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শাহজালাল ১৪ মাস আগে উপজেলার রোয়াইল গ্রামে বিয়ে করেন তার ঘরে এখনও কোনো সন্তান হয়নি।

গোড়াই হাইওয়ে ইনচার্জ আরও জানান, দূর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালকের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তিন যাত্রী সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

আইল্যান্ডে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক নিহত, আহত ৩

প্রকাশিত : ০৮:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২